৬২। (১) কোনো উপাত্তধারী, বেসরকারি উপাত্ত-জিম্মাদার বা বেসরকারি কোম্পানি কর্তৃপক্ষের কোনো আদেশ, নির্দেশ বা সিদ্ধান্ত দ্বারা সংক্ষুব্ধ হইলে উহার প্রতিকার চাহিয়া সংক্ষুব্ধতা নিরসন কাউন্সিলের নিকট আবেদন দাখিল করিতে পারিবে। (২) সংক্ষুব্ধতা নিরসনের বিস্তারিত পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে। (৩) সংক্ষুদ্ধতা নিরসন কাউন্সিল সংক্ষুব্ধ পক্ষসমূহের বক্তব্য লিখিত ও মৌখিকভাবে গ্রহণ করিয়া পর্যালোচনাপূর্বক উক্ত সংক্ষুব্ধতার বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত রদ, পরিবর্তন বা বহাল রাখিতে পারিবে। (৪) সংক্ষুব্ধতা নিরসন কাউন্সিল কর্তৃক তৎকর্তৃক প্রদত্ত সিদ্ধান্তের কপি বোর্ডের নিকট প্রেরণ করিবে।