৬১। (১) ধারা ৬২ এর উদ্দেশ্য পুরণকল্পে, সংক্ষুব্ধতা নিরসন কাউন্সিল নামে একটি কাউন্সিল থাকিবে এবং উহা নিম্নবর্ণিত ব্যক্তি সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি বা অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ-সভাপতি; এবং (খ) সরকারি বিশ্ববিদ্যালয়ের দুইজন কম্পিউটার সায়েন্স, ডেটাসায়েন্স কিংবা সমতুল্য বিষয়ের প্রফেসর-সদস্য। (২) ধারা ১২ এ বর্ণিত বাছাই ও পর্যালোচনা কমিটি সংক্ষুব্ধতা নিরসন কাউন্সিলের সভাপতি ও সদস্যদের নির্বাচিত করিবেন। (৩) এই অধ্যাদেশ এবং তদধীন প্রণীত বিধিমালার বিধান অনুযায়ী সংক্ষুব্ধতা নিরসন কাউন্সিল উহার কার্যাবলি সম্পাদন করিবেন।