৫৯। (১) ট্রাইব্যুনালের বিচারক, সাক্ষ্য অথবা প্রযোজ্য ক্ষেত্রে যুক্তিতর্ক সমাপ্ত হইবার তারিখ হইতে ৭ (সাত) দিনের মধ্যে রায় প্রদান করিবেন, যদি না তিনি লিখিতভাবে কারণ উল্লেখ করিয়া উক্ত সময়সীমা অনধিক আরো ৭ (সাত) দিন বৃদ্ধি করেন। (২) ট্রাইব্যুনাল রায় প্রদানকালে মামলা সংশ্লিষ্ট মূল পক্ষগণকে প্রবিধানের বিধান অনুসরণে একটি করিয়া রায়ের কপি প্রদান করিবেন এবং উক্তরূপ কপি অবিকল সত্যায়িত নকল বলিয়া গণ্য হইবে।