৫৬। (১) ট্রাইব্যুনাল তদন্ত কর্মকর্তার নিকট হইতে তদন্ত প্রতিবেদন প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করিবেন। (২) ট্রাইব্যুনাল, এই অধ্যাদেশের অধীন অপরাধের বিচারকালে দায়রা আদালতে বিচারের জন্য ফৌজদারি কার্যবিধির অধ্যায় ২৩ এ বর্ণিত পদ্ধতি, এই অধ্যাদেশের বিধানাবলির সহিত অসঙ্গতিপূর্ণ না হওয়া সাপেক্ষে, অনুসরণ করিবেন। (৩) ট্রাইব্যুনাল, ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনীয় না হইলে, এবং কারণ লিপিবদ্ধ না করিয়া, কোনো মামলার বিচার কার্য স্থগিত করিবে না। (৪) যদি কোনো মামলায় ট্রাইব্যুনালের বিশ্বাস করিবার কারণ থাকে যে, অভিযুক্ত ব্যক্তি বিচারের দায় এড়াইবার জন্য পলাতক রহিয়াছেন বা আত্মগোপন করিয়াছেন…