৫২। (১) যদি কর্তৃপক্ষ কোনো অভিযোগ মধ্যস্থতাকারীর মাধ্যমে সমাধানযোগ্য বলিয়া মনে করে, তাহা হইলে উহা সংশ্লিষ্ট পক্ষগণকে বিরোধ নিষ্পত্তির জন্য মধ্যস্থতা গ্রহণের নির্দেশ প্রদান করিতে পারিবে, এবং পক্ষগণ পারস্পরিক সম্মতির ভিত্তিতে মধ্যস্থতাকারী নিয়োগের মাধ্যমে, প্রবিধান দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করিবে। (২) এই অধ্যাদেশের সংঘটিত অপরাধ আপোষযোগ্য হইবে এবং কোনো মামলা ট্রাইবুনালে অথবা আপিল ট্রাইব্যুনালে চলমান থাকিলে, সেই ক্ষেত্রে মামলার বিষয়ে আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির জন্য পক্ষগণকে অনুমতি প্রদান করা যাইবে।