৫০। তদন্তের স্বার্থে এবং এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে তদন্তকারী কর্মকর্তা, তদন্ত সংশ্লিষ্ট উপাত্ত-জিম্মাদার বা প্রক্রিয়াকারী বা ধারণকারী বা মজুতকারী বা আন্তঃপরিচালনের সহিত সম্পর্কিত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আদালতের অনুমতি ব্যতিরেকে ব্যক্তিগত উপাত্ত বা অন্য কোনো উপাত্ত জনসম্মুখে প্রকাশ করিবেন না।