৫। (১) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টাকে চেয়ারম্যান করিয়া নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা নীতি নির্ধারণী বোর্ড নামে একটি বোর্ড থাকিবে, যথা:- (ক) প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা-চেয়ারম্যান; (খ) মন্ত্রী/উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়-সদস্য; (গ) মন্ত্রী/উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-সদস্য; (ঘ) মন্ত্রী/উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সদস্য; (ঙ) মন্ত্রী/উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়-সদস্য; (চ) মন্ত্রী/উপদেষ্টা, কৃষি মন্ত্রণালয়-সদস্য; (ছ) মন্ত্রী/উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সদস্য; (জ) মন্ত্রী/উপদেষ্টা, পরিকল্পনা…