৪৮। (১) এই অধ্যাদেশের অধীন বা ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংশ্লিষ্ট অন্য কোনো আইনের অধীন কোনো অপরাধ তদন্তের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথা:- (ক) উপাত্ত-জিম্মাদার বা প্রক্রিয়াকারী বা মজুতকারী যে সকল সরঞ্জামাদি ব্যবহার করিয়াছেন বা অনিষ্পন্ন রহিয়াছে উহাতে প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে প্রবেশ ও পরীক্ষাকরণ; (খ) তদন্তকার্য শেষ না হওয়া পর্যন্ত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগত উপাত্ত বা অন্য কোনো উপাত্ত অবিকৃত অবস্থায় সংরক্ষণের নির্দেশ প্রদান; (গ) মামলা প্রমাণের প্রয়োজনে যে কোনো সরঞ্জামাদি মামলার আলামত হিসাবে তাহার নিয়ন্ত্রণে গ্রহণ ও ট্রাইব্যুনালে উপস্থাপন; এবং (ঘ)…