৪৬। (১) ব্যক্তিগত উপাত্তের সুরক্ষা বিধানকল্পে এই অধ্যাদেশ বা ব্যক্তিগত উপাত্তের সুরক্ষা সম্পর্কিত অন্য যে কোনো আইনের বিধান অনুসারে অপরাধ হিসাবে চিহ্নিত যে কোনো ঘটনার প্রতিকার প্রার্থনা করিয়া উপাত্তধারী ট্রাইব্যুনালের নিকট লিখিত অভিযোগ দায়ের করিতে পারিবেন। (২) প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অভিযোগের সম্পর্কে যাচাই-বাছাই, প্রয়োজনে অভিযোগকারীর বক্তব্য শ্রবণ করিয়া উক্ত অভিযোগের ভিত্তি রহিয়াছে মর্মে ট্রাইব্যুনালের নিকট প্রতীয়মান হইলে, ট্রাইব্যুনাল উহা বিচারার্থে গ্রহণ করিবেন, এবং তদন্তের জন্য প্যানেলভুক্ত একজন তদন্ত কর্মকর্তার নিকট প্রেরণ করিবেন।