৩৭। (১) ধারা ৩৬ এর অধীন গঠিত তহবিলের অর্থ হইতে এই অধ্যাদেশের উদ্দেশ্য সাধনকল্পে বাংলাদেশে সরকারি-বেসরকারি ডিজিটাল সেবার ডিজিটাইজেশন, আন্তঃপরিচালন বাস্তবায়ন, NRDEX প্ল্যাটফর্ম ও BNDIA সংযুক্তিকরণ, নিরাপত্তা সনদায়ন ও সক্ষমতা বৃদ্ধি, ইত্যাদি ত্বরান্বিত করিবার লক্ষ্যে বোর্ড “জাতীয় ডিজিটাল অন্তঃপরিচালন উন্নয়ন তহবিল” নামে একটি পৃথক তহবিল গঠন করিতে পারিবে। (২) কর্তৃপক্ষ, উপ-ধারা (১) এর অধীন গঠিত তহবিলের অর্থ ব্যয়ে বোর্ড কর্তৃক অনুমোদিত হইলে যথানিয়মে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করিতে পারিবে। (৩) উপ-ধারা (২) এ বর্ণিত প্রকল্প প্রস্তাবে সুনির্দিষ্ট লক্ষ্য, চিহ্নিত উপকারভোগী,…