৩৫। (১) এই অধ্যাদেশের কার্যক্রম বাস্তবায়ন-সংশ্লিষ্টদের নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগ কার্যক্রমের পর্যালোচনা ও সমন্বয় করিবে। (২) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, প্রতি ৩ (তিন) মাসে অন্তত একটি সমন্বয় সভা আয়োজন করিতে হইবে, যাহাতে কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আমন্ত্রিত হইবেন।