৩২। (১) ব্যক্তিগত ও অন্য যেকোনো উপাত্ত ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে নির্ভরযোগ্য কাঠামো বিনির্মাণের স্বার্থে পর্যায়ক্রমিক (phase-wise) কার্যক্রম গ্রহণ করিতে হইবে। ব্যাখ্যা।- এই উপ-ধারায় বর্ণিত কার্যক্রম নিম্নবর্ণিতভাবে পর্যায়ক্রমে সম্পাদন করিতে হইবে, যথা:- (ক) সিস্টেম ইন্টারঅপারেবিলিটি; (খ) জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা, উপাত্তভিত্তিক প্রশাসনিক ব্যবস্থাপনা এবং ক্লাউড ইকোসিস্টেম; এবং (গ) সিটিজেন ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে নাগরিকের উপাত্ত-সার্বভৌমত্ব অর্জন। (২) বিদ্যমান চুক্তিভিত্তিক বা অন্যান্য উপায়ে সরকারি-বেসরকারি পক্ষসমূহের মধ্যে উপাত্ত বিনিময়ের পরিবর্তে ক্রমান্বয়ে কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট…