২৪। (১) কর্তৃপক্ষ উহার কার্যাবলি সম্পাদনের জন্য আইনানুগ যে কোনো সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করিতে পারিবে। (২) কর্তৃপক্ষ, অন্য কোনো আইন বা আইনের ক্ষমতাসম্পন্ন যেকোনো দলিল বা চুক্তি দ্বারা কর্তৃপক্ষের উপর আরোপিত যে কোনো ক্ষমতা প্রয়োজনমাফিক প্রয়োগ করিতে পারিবে।