২৩। কর্তৃপক্ষের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথাঃ- (ক) এই অধ্যাদেশ বা দেশে প্রচলিত অন্য কোনো আইন বা আইনের ক্ষমতাসম্পন্ন অন্য কোনো দলিল, চুক্তি, ইত্যাদি দ্বারা অর্পিত যে কোনো কার্য; (খ) সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের মাঝে ব্যক্তিগত উপাত্তসহ অন্য যে কোনো উপাত্ত উদ্দেশ্যের নিরিখে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আন্তঃপরিচালন ও ইহার সমন্বয় সাধন, বাস্তবায়ন ও তত্ত্বাবধান; (গ) বোর্ডের সুপারিশসমূহ কার্যকরকরণ; (ঘ) “বাংলাদেশ জাতীয় উপাত্ত ও আন্তঃপরিচালন স্থাপত্য (Bangladesh National Data Governance and Interoparability Architecture)” ও NRDEX প্ল্যাটফর্ম এর নকশা, প্রতিষ্ঠা, প্রস্তুতকরণ ও বাস্তবায়ন,…