২২। (১) কর্তৃপক্ষের প্রতিষ্ঠা লগ্নে এবং প্রাথমিক অবস্থায় উহার কার্যাবলি সম্পাদনের লক্ষ্যে কর্তৃপক্ষ যে কোনো সরকারি কর্মচারী বা কোনো সংবিধিবদ্ধ সংস্থার কর্মচারীকে, তাহার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সম্মতিক্রমে প্রেষণে নিয়োগ করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন প্রেষণে নিয়োগের ক্ষেত্রে যতটা কম সংখ্যক ও সময়ের জন্য কর্মচারী নিয়োগ প্রদান করা যায় তাহা বিবেচনায় রাখিতে হইবে।