২১। (১) কর্তৃপক্ষ উহার কার্যাবলি সম্পাদনের জন্য সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করিতে পারিবে। (২) কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ পদ্ধতি এবং চাকরির শর্তাবলি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে এবং এইরূপ প্রবিধান প্রণীত না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষ, প্রশাসনিক আদেশ দ্বারা, এই সকল বিষয়ে অনুসরণীয় নিয়মাবলি নির্ধারণ করিতে পারিবে। (৩) কর্তৃপক্ষ, উহার কার্যাবলি দক্ষতার সহিত সুষ্ঠুভাবে সম্পাদনের নির্মিত্ত প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও যোগ্যতা সাপেক্ষে কারিগরি জ্ঞানসম্পন্ন প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা, বিশেষজ্ঞ ও অন্যান্য কর্মচারী এবং…