১৫। (১) নির্বাহী চেয়ারম্যান ও সদস্যগণের বেতন, ভাতা, পদমর্যাদা, জ্যেষ্ঠতা ও চাকরির অন্যান্য শর্ত বিধি দ্বারা নির্ধারিত হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন নির্বাহী চেয়ারম্যান ও সদস্যগণের পদমর্যাদা যথাক্রমে সিনিয়র সচিব এবং সচিবের নিম্নে নির্ধারণ করা যাইবে না। (৩) বিধি প্রণয়ন না হওয়া পর্যন্ত নির্বাহী চেয়ারম্যান ও সদস্যগণের বেতন, ভাতা ও চাকরির অন্যান্য শর্ত সরকার কর্তৃক নির্ধারিত হইবে। (৪) নির্বাহী চেয়ারম্যান বা কোনো সদস্যের বেতন, ভাতা ও চাকরির অন্যান্য শর্ত, তাহার নিয়োগের পর, এমন তারতম্য করা যাইবে না যাহা তাহার পক্ষে অসুবিধাজনক হইতে পারে। (৫) দেশে-বিদেশে কর্মরত মেধাবী, উদ্ভাবনশীল ও নিষ্ঠাবান…