১২। (১) নির্বাহী চেয়ারম্যান ও সদস্যগণ, ধারা ১০ এ বর্ণিত যোগ্যতা ও অযোগ্যতার বিধান ও বিধি দ্বারা নির্ধারিত তাহাদের যোগ্যতা ও চাকরির শর্তাদি পূরণ সাপেক্ষে, সরকার কর্তৃক নিযুক্ত হইবেন। (২) কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও সদস্যদের এবং সংক্ষুদ্ধতা নিরসন কাউন্সিলের সভাপতি ও সদস্যদের প্রতিটি নিয়োগের ক্ষেত্রে ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট বাছাই ও পর্যালোচনা কমিটি কর্তৃক সুপারিশ অনুযায়ী সরকার নিয়োগ প্রদান করিবে। (৩) নিম্নবর্ণিত ব্যক্তিগণের সমন্বয়ে বাছাই ও পর্যালোচনা কমিটি গঠিত হইবে, যথা:- (ক) মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ-সভাপতি; (খ) চেয়ারম্যান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন-সদস্য; (গ) সচিব,…