১০। (১) কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান এবং সদস্যপদে নিয়োগের জন্য প্রার্থীগণের নিম্নবর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে, যথা:- (ক) নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগের ক্ষেত্রে- প্রার্থীর ডেটা সায়েন্স বা সমতুল্য অন্য কোনো সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি ও বৃহৎ পরিসরে ডিজিটাল গভর্ন্যান্স, ডেটা ইনফ্রাস্ট্রাকচার বা সমতুল্য উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে পলিসি প্রণয়ন করা বা নেতৃত্বদানের উল্লেখযোগ্য অভিজ্ঞতাসহ ন্যূনতম ১৫ (পনের) বৎসরের কর্ম-অভিজ্ঞতা থাকিতে হইবে, এবং এন্টারপ্রাইজ আর্কিটেকচার, ডেটা গভর্ন্যান্স, সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা, অথবা আন্তর্জাতিক…