১। (১) এই অধ্যাদেশ জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে। (২) এই অধ্যাদেশ অবিলম্বে কার্যকর হইবে। (৩) এই অধ্যাদেশ নিম্নবর্ণিত ক্ষেত্রে প্রযোজ্য হইবে, যথা:- (ক) সমগ্র বাংলাদেশে, এবং বাংলাদেশের বা অন্য কোনো আইনি সত্তার মালিকানাধীন যে কোনো কৃত্রিম উপগ্রহ বা কৃত্রিম উপগ্রহের পরিচালনা সংক্রান্ত কোনো আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশ পক্ষভুক্ত থাকিলে; (খ) কোনো ব্যক্তি, মন্ত্রণালয় বা বিভাগ, সরকারি-বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, সংবিধিবদ্ধ, সাংবিধানিক এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কর্মপরিধিতে সৃষ্ট ও রক্ষিত ব্যক্তিগত ও অন্য যেকোনো উপাত্ত বা তথ্য একাধিক প্রতিষ্ঠান বা সংস্থার মাঝে…