৭৷ (১) ইনষ্টিটিউটের একজন মহাপরিচালক এবং সরকার কর্তৃক নির্ধারিত সংখ্যক পরিচালক থাকিবে৷ (২) মহাপরিচালক ও পরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহাদের চাকুরীর শর্তাদি সরকার কর্তৃক স্থিরকৃত হইবে৷ (৩) মহাপরিচালক পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি বা অসুস্থতা বা অন্য কোন কারণে মহাপরিচালক দায়িত্ব পালনে অসমর্থ হইলে শূন্য পদে নব নিযুক্ত মহাপরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা মহাপরিচালক পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক মনোনীত কোন ব্যক্তি মহাপরিচালকরূপে দায়িত্ব পালন করিবেন৷ (৪) মহাপরিচালক ইনষ্টিটিউটের মূখ্য নির্বাহী কর্মকর্তা হইবেন, এবং তিনি- (ক) বোর্ডের যাবতীয়…