৬৷ ইনষ্টিটিউটের নিম্নরূপ দায়িত্ব থাকিবে, যথা:- (ক) সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীগণকে স্থানীয় সরকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা; (খ) সরকার কর্তৃক নির্দেশিত স্থানীয় সরকার সংক্রান্ত বিষয়ের উপর সরকারকে পরামর্শ প্রদান করা; (গ) স্থানীয় সরকার সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও বিষয়ের উপর গবেষণা পরিচালনা করা; (ঘ) স্থানীয় সরকারের সহিত সম্পর্কিত বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা; (ঙ) স্থানীয় সরকার বিষয়ে জাতীয় এবং সরকারের পূর্বানুমোদনক্রমে, আন্তর্জাতিক পর্যায়ের কর্মশিবির, সেমিনার এবং সম্মেলনের আয়োজন করা; (চ) স্থানীয়…