৫৷ পরিচালনা বোর্ড নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়- সভাপতি; (খ) প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়- সহ-সভাপতি; (গ) স্থানীয় সরকার মন্ত্রণালয় বা বিভাগের সচিব-সদস্য; (ঘ) সংস্থাপন মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিব এর পদমর্যাদা সম্পন্ন উহার একজন কর্মকর্তা; (ঙ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিব এর পদমর্যাদা সম্পন্ন উহার একজন কর্মকর্তা; (চ) পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিব এর পদমর্যাদা সম্পন্ন উহার একজন কর্মকর্তা; (ছ) বাংলাদেশ লোক প্রশাসন…