২২৷ (১) ইনষ্টিটিউট প্রতিষ্ঠার সংগে সংগে রিজুলিউশন নং এম-১৩/এল জি আই-২/৬৯/৫৮৪, তারিখ ২১শে জুন, ১৯৬৯ বাতিল হইয়া যাইবে৷ (২) উক্ত রিজুলিউশনের বাতিল হইবার সংগে সংগে- (ক) উক্ত রিজুলিউশনের অধীন গঠিত লোকাল গভর্ণমেন্ট ইনষ্টিটিউট (ন্যাশনাল ইনষ্টিটিউট অব লোকাল গভর্ণমেন্ট), অতঃপর উক্ত প্রতিষ্ঠান বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) উক্ত প্রতিষ্ঠানের সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবী ও অধিকার ইনষ্টিটিউটে হস্তান্তরিত হইবে এবং ইনষ্টিটিউট উহার অধিকারী হইবে; (গ) বিলুপ্ত হইবার পূর্বে উক্ত প্রতিষ্ঠানের যে সকল ঋণ, দায় এবং…