২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “ইনষ্টিটিউট” অর্থ এই আইনের অধীন স্থাপিত জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট; (খ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (গ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (ঘ) “বোর্ড” অর্থ ইনষ্টিটিউটের পরিচালনা বোর্ড; (ঙ) “মহাপরিচালক” অর্থ ইনষ্টিটিউটের মহাপরিচালক; (চ) “সদস্য” অর্থ বোর্ডের সদস্য; (ছ) “সভাপতি” অর্থ বোর্ডের সভাপতি৷