১২৷ (১) ইনষ্টিটিউটের একটি তহবিল থাকিবে এবং উহাতে- (ক) সরকারী অনুদান; (খ) স্থানীয় কর্তৃপক্ষের অনুদান; (গ) ইনষ্টিটিউটের সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ; (ঘ) সরকারের অনুমতিক্রমে, কোন বিদেশী সরকার বা প্রতিষ্ঠান হইতে গৃহীত দান, সাহায্য বা মঞ্জুরী; (ঙ) ইনষ্টিটিউট কর্তৃক প্রাপ্ত অন্য যে কোন অর্থ, জমা হইবে৷ (২) ইনষ্টিটিউটের তহবিল বোর্ডের অনুমোদনক্রমে যে কোন তফসিলি ব্যাংকে জমা রাখা হইবে৷ (৩) ইনষ্টিটিউট উহার দায়িত্ব পালনের প্রয়োজনে উহার তহবিল ব্যবহার করিতে পারিবে৷