১৷ (১) এই আইন জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট আইন, ১৯৯২ নামে অভিহিত হইবে৷ (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন বলবত্ হইবে৷