৮। (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, নিম্নবর্ণিত কোনো কারণে কমিশন নূতন করিয়া আঞ্চলিক নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ করিতে পারিবে, যথা : (ক) প্রত্যেক আদমশুমারি সমাপ্তির পর, আদমশুমারির পরবর্তী জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের উদ্দেশ্যে; (খ) কমিশনের নিকট অন্য কোনো কারণ উপযুক্ত বিবেচিত হইলে উহা লিপিবদ্ধ করিয়া, জাতীয় সংসদের প্রত্যেক সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পূর্বে। (২) দৈব-দুর্বিপাক বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে উপ-ধারা (১) এর অধীন নির্ধারিত সময়ের মধ্যে কোনো আঞ্চলিক নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ করা সম্ভব না হইলে এবং উক্তরূপ কার্যসম্পন্ন হইবার পূর্বে কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠানের…