৯৷ (১) নির্বাচন কমিশন কর্তৃক ধারা ৪ এর অধীন কোন রাজনৈতিক দল বা জোটের অনুকূলে বণ্টনকৃত সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের ক্ষেত্রে কোন প্রার্থী কেবলমাত্র উক্ত রাজনৈতিক দল বা জোট কর্তৃক মনোনীত হইবেন: তবে শর্ত থাকে যে, ধারা ৩ এর উপ-ধারা (৮) এ উল্লিখিত জোটের অনুকূলে বণ্টনকৃত আসনে সেই জোটের সদস্য কর্তৃক প্রস্তাবিত এবং সমর্থিত কোন প্রার্থীর উক্ত রূপে মনোনীত হইবার প্রয়োজন হইবে না৷ (২) উপ-ধারা (১) এর অধীন মনোনীত কোন প্রার্থীর নাম সংশ্লিষ্ট রাজনৈতিক দল বা জোটের কোন ভোটার কর্তৃক প্রস্তাবিত এবং উক্ত দল বা জোটের জন্য একজন ভোটার কর্তৃক সমর্থিত হইতে হইবে৷ (৩) কোন রাজনৈতিক দল বা জোটের অনুকূলে বণ্টনকৃত সংরক্ষিত…