৬৷ (১) নির্বাচন কমিশন সংসদের কোন সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল সরকারী গেজেটে প্রকাশের তারিখ হইতে পরবর্তী নব্বই দিনের মধ্যে সংবিধানের ৬৫ অনুচ্ছেদের (৩) দফার অধীন সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন সম্পন্ন করিবে এবং এই লক্ষ্যে সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা মনোনয়ন পত্র দাখিল, বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের তারিখ এবং ভোট গ্রহণের স্থান ও তারিখ নির্ধারণপূর্বক নির্বাচনী তফসিল ঘোষণা করিবে৷ (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, সংবিধান (চতুর্দশ সংশোধন) আইন, ২০০৪ (২০০৪ সনের ১৪ নং আইন) প্রবর্তনকালে বিদ্যমান সংসদের অবশিষ্ট মেয়াদের জন্য সংবিধানের চতুর্থ তফসিলের ২৩ অনুচ্ছেদের অধীন সংরক্ষিত মহিলা আসনের…