৫৷ (১) সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ-সদস্য হিসাবে শপথ গ্রহণকারী সকল ব্যক্তি সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে ভোটার হইবেন৷ (২) সংসদ সচিবালয়ের সচিব উপ-ধারা (১) এ উল্লিখিত সংসদ-সদস্যদের তালিকা প্রস্তুত করিয়া শপথ গ্রহণের তারিখের অব্যবহিত পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের নিকট প্রেরণ করিবেন৷ (৩) উপ-ধারা (২) এর অধীন সংসদ সচিবালয়ের সচিবের নিকট হইতে তালিকা প্রাপ্ত হইবার পর নির্বাচন কমিশন তদ্নুসারে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও জোটওয়ারী পৃথক পৃথক ভোটার তালিকা প্রস্তুত করিবে৷ (৪) উপ-ধারা (২) ও (৩) এ যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের চতুর্থ…