৪৷ (১) সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের উদ্দেশ্যে, নির্বাচন কমিশন, ধারা ৩ এর অধীন প্রকাশিত রাজনৈতিক দল ও জোটসমূহের তালিকার ভিত্তিতে প্রত্যেক তালিকার অন্তর্ভুক্ত সদস্যদের মোট আসন সংখ্যার আনুপাতিক হার অনুযায়ী এই ধারার বিধান অনুসারে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও জোটের অনুকূলে সংরক্ষিত মহিলা আসনসমূহ বণ্টন করিবে৷ ব্যাখ্যা৷- এই উপ-ধারার উদ্দেশ্য পূরণকল্পে আসন গণনার ক্ষেত্রে, কোন সদস্য একাধিক সাধারণ আসন হইতে নির্বাচিত হইলে, উক্ত সদস্য যতসংখ্যক আসন হইতে নির্বাচিত হইবেন ততসংখ্যক আসনই গণনা করিতে হইবে৷ (২) এই ধারার অধীন সংরক্ষিত মহিলা আসনসমূহ বণ্টনের পর, পরবর্তীতে রাজনৈতিক দল বা জোটসমূহের তালিকায় অন্তর্ভুক্ত…