৩০৷ (১) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, কোন রাজনৈতিক দল বা জোটের অনুকূলে বণ্টনকৃত সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে সেই রাজনৈতিক দল বা জোটের- (ক) সকল আসনে মনোনয়ন পত্র পাওয়া না গেলে; বা (খ) ভোট গ্রহণকালে উক্ত রাজনৈতিক দল বা জোটের সকল ভোটার একযোগে ভোটাধিকার প্রয়োগ না করিলে; বা (গ) ভোটারগণ ভোটাধিকার প্রয়োগ করা সত্ত্বেও ধারা ১৫ এর উপ-ধারা (৩) ও (৪) এর বিধানানুযায়ী তাহাদের সকল ব্যালট পেপার বাতিল হইলে; বা (ঘ) ক্ষেত্রে ধারা ১২ এর উপ-ধারা (৪) এর অধীন নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন হইলে, উক্ত রাজনৈতিক দল বা জোটের আসন বা আসনসমূহ সকল রাজনৈতিক দল ও জোটের মধ্যে নির্বাচনের জন্য উন্মুক্ত করা…