৩৷ (১) সংসদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারী গেজেটে প্রকাশিত হইবার তারিখের পরবর্তী ত্রিশ কার্য দিবসের মধ্যে সংবিধানের ৬৫ অনুচ্ছেদের (৩) দফার অধীন সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের উদ্দেশ্যে নির্বাচন কমিশন সাধারণ আসনে নির্বাচিত সদস্যদের রাজনৈতিক দল বা জোটওয়ারী সদস্যদের পৃথক পৃথক তালিকা প্রস্তুত করিবে৷ (২) সংবিধানের ৪র্থ তফসিলের ২৩ অনুচ্ছেদের অধীন সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের উদ্দেশ্যে নির্বাচন কমিশন এই আইন কার্যকর হইবার তারিখের পরবর্তী একুশ কার্যদিবসের মধ্যে বিদ্যমান সংসদের সাধারণ আসনে নির্বাচিত সদস্যদের রাজনৈতিক দল বা জোটওয়ারী সদস্যদের পৃথক পৃথক তালিকা প্রস্তুত করিবে৷ (৩) কোন নির্দলীয় সদস্য…