২৬৷ (১) রিটার্ণিং অফিসার ব্যবহৃত বা অব্যবহৃত সকল ব্যালট পেপার, ভোটার তালিকা, বিনষ্ট ব্যালট পেপার এবং তত্কর্তৃক প্রস্তুতকৃত সকল বিবরণী তাহার জিম্মায় রাখিবেন এবং নির্বাচনের ফলাফল রাজনৈতিক দল বা জোটওয়ারী আলাদাভাবে প্রদর্শন করিয়া নির্বাচন কমিশনের নিকট বিবরণী প্রেরণ করিবেন৷ (২) উপ-ধারা (১) এর অধীন রিটার্ণিং অফিসারের নিকট হইতে নির্বাচনের ফলাফল বিবরণী প্রাপ্ত হইবার পর নির্বাচন কমিশন নির্বাচিত প্রার্থীগণের নাম সরকারী গেজেটে প্রকাশ করিবে৷