২৪৷ (১) অন্ধত্ব, পঙ্গুত্ব বা অন্য কোন শারীরিক অসমর্থতার কারণে ব্যালট পেপারে ভোটদানের জন্য কোন ভোটারের অন্য কোন ব্যক্তির সহায়তা নেওয়ার প্রয়োজন হইলে রিটার্ণিং অফিসার একুশ বছরের কম বয়স্ক নয় এইরূপ যে কোন ব্যক্তির সহায়তা নেওয়ার জন্য উক্ত ভোটারকে অনুমতি দিতে পারিবেন এবং সংশ্লিষ্ট ভোটার ব্যালট পেপারে ভোট প্রদান চিহ্ন দেওয়ার জন্য সম্পূর্ণ অসমর্থ হইলে সহায়তাদানকারী ব্যক্তি সংশ্লিষ্ট ভোটারের নির্দেশিত মতে ব্যালট পেপারে তাহার পক্ষে ভোট প্রদান চিহ্ন লিপিবদ্ধ করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোন ভোটারের সহায়তাকারী হইতে পারিবেন না৷ (২) সহায়তাকারী ব্যক্তি কর্তৃক কোন ভোটারের…