২৩৷ (১) ভোট গণনাকালে প্রতিদ্বন্দ্বিতারত প্রার্থীদের নিকট ব্যালট পেপার হস্তান্তরের পূর্বে কিংবা বণ্টন সমাপ্তির পর, কোন প্রার্থী কিংবা তাহার অবর্তমানে তাহার প্রতিনিধি, পূর্ববর্তী গণনায় চূড়ান্তগণ্যে পৃথকভাবে রক্ষিত ব্যালট পেপারগুলি ব্যতীত অন্য ব্যালট পেপারগুলি, উদ্বৃত্ত বা অন্য কোনভাবে হস্তান্তরের ক্ষেত্রে, রিটার্ণিং অফিসারকে পুনঃপরীক্ষা এবং পুনঃগণনার জন্য অনুরোধ করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, এই উপ-ধারার অধীন পুনঃগণনার ক্ষেত্রে রিটার্ণিং অফিসারকে একই ভোট একাধিকবার পুনঃগণনার জন্য বাধ্য করা যাইবে না৷ (২) রিটার্ণিং অফিসার স্বীয় বিবেচনায় উপযুক্ত মনে করিলে, পূর্ববর্তী গণনার সঠিকতা নিরূপণের…