২২৷ কোন রাজনৈতিক দল বা জোটের অনুকূলে বণ্টনকৃত কেবল একটি আসন পূরণের ক্ষেত্রে অনুষ্ঠিত নির্বাচনে ভোটগণনার পদ্ধতি নিম্নরূপ হইবে, যথা:- (ক) প্রথম গণনা কিংবা পরবর্তী পর্যায়ের যে কোন গণনার শেষে যদি দেখা যায় যে, কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ব্যালট পেপারের মোট ভোটমান কোটার সমান বা অধিক হইয়াছে অথবা প্রতিদ্বন্দ্বিতারত প্রার্থীর সংখ্যা একজন তাহা হইলে উক্ত প্রার্থী নির্বাচিত ঘোষিত হইবেন; (খ) যে ক্ষেত্রে কোন গণনার পর প্রতিদ্বন্দ্বিতারত প্রার্থীদের মধ্যে কোন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা সম্ভব না হয় সেই ক্ষেত্রে রিটার্ণিং অফিসারকে- (অ) প্রতিদ্বন্দ্বিতারত প্রার্থীদের তালিকা হইতে সর্বাপেক্ষা কম ভোটমান…