২১৷ (১) যেক্ষেত্রে কোন গণনার শেষে কোন রাজনৈতিক দল বা জোটের অনুকূলে বণ্টনকৃত সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতারত প্রার্থীর সংখ্যা এবং সেই দলের অনুকূলে বণ্টনকৃত আসনসমূহের মধ্যে অবশিষ্ট শূন্য আসনের সংখ্যা সমান হয় সেইক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতারত প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করিতে হইবে৷ (২) যেক্ষেত্রে কোন গণনা শেষে কোন রাজনৈতিক দল বা জোটের অনুকূলে বণ্টনকৃত আসনসমূহের মধ্যে কেবলমাত্র একটি আসন শূন্য থাকে এবং কোন প্রতিদ্বন্দ্বিতারত প্রার্থীর ব্যালট পেপারের ভোটমান অন্য সকল প্রতিদ্বন্দ্বিতারত প্রার্থীর অহস্তান্তরকৃত উদ্বৃত্ত ভোটমানসহ সকল ব্যালট পেপারের ভোটমানের সমষ্টির চাইতে অধিক হয় সেইক্ষেত্রে উক্ত…