২০৷ (১) যদি কোন ভোট গণনার পর দেখা যায় যে, কোন রাজনৈতিক দল বা জোটের কোন প্রতিদ্বন্দ্বিতারত প্রার্থীর উদ্বৃত্ত ভোটমান নাই এবং উক্ত রাজনৈতিক দল বা জোটের এক বা একাধিক আসন তখনও অপূর্ণ রহিয়াছে, তাহা হইলে রিটার্ণিং অফিসার উক্ত রাজনৈতিক দল বা জোটের যে প্রার্থীর ভোটমান সর্বনিম্ন তাহাকে গণনা হইতে বাদ দিবেন এবং ভোটারগণের পরবর্তী পছন্দক্রম অনুযায়ী তাহার অনিঃশেষিত ব্যালট পেপারগুলিকে সাব-প্যাকেটে ভর্তি করিবেন এবং উক্তরূপ প্রত্যেক সাব-প্যাকেট যাহার অনুকূলে পরবর্তী পছন্দ লিপিবদ্ধ করা হইয়াছে তাহার অনুকূলে হস্তান্তর করিবেন৷ (২) বাদ দেওয়া প্রার্থীর মূল ভোটের প্যাকেট সর্বপ্রথম হস্তান্তর করা হইবে এবং উহার…