২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “অনিঃশেষিত ব্যালট পেপার” অর্থ যে ব্যালট পেপারে কোন প্রতিদ্বন্দ্বিতারত প্রার্থীর নামের বিপরীতে পরবর্তী পছন্দক্রম লিপিবদ্ধ থাকে সেই ব্যালট পেপার; (খ) “কোটা” অর্থ কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচিত হইবার জন্য ধারা ১৬ এর অধীন নির্ধারিত কোটা; (গ) “গণনা” অর্থ এই আইনের অধীন নির্ধারিত পদ্ধতিতে ভোট গণনা; (ঘ) “জোট” অর্থ সংরক্ষিত মহিলা আসন বণ্টন এবং বণ্টনকৃত আসনে নির্বাচনের উদ্দেশ্যে ধারা ৩ এর অধীন গঠিত জোট; (ঙ) “তফসিল” অর্থ এই আইনের কোন তফসিল; (চ) “নির্বাচন কমিশন” অর্থ সংবিধানের ১১৮ অনুচ্ছেদের অধীন গঠিত নির্বাচন কমিশন; (ছ) “প্যাকেট” অর্থ…