১৯৷ (১) যদি কোন গণনার পর দেখা যায় যে, কোন প্রার্থীর ব্যালট পেপারের ভোটমান কোটা হইতে বেশী, তাহা হইলে উক্ত অতিরিক্ত ভোটমান এই ধারার বিধান অনুযায়ী সংশ্লিষ্ট রাজনৈতিক দল বা জোটের প্রতিদ্বন্দ্বিতারত প্রার্থীগণের অনুকূলে সংশ্লিষ্ট ব্যালট পেপারে নির্দেশিত পরবর্তী পছন্দক্রম অনুযায়ী হস্তান্তর করা হইবে৷ (২) যদি একাধিক প্রার্থীর নামে লিপিবদ্ধ ব্যালট পেপারগুলির ভোটমান উদ্বৃত্ত হয়, তাহা হইলে যে প্রার্থীর উদ্বৃত্ত ভোটমান সর্বাপেক্ষা বেশী হইবে সেই প্রার্থীর উদ্বৃত্ত ভোটমান সর্বপ্রথমে হস্তান্তর করা হইবে এবং অতঃপর সংখ্যার ক্রমানুযায়ী অন্য প্রার্থীগণের উদ্বৃত্ত ভোটমান হস্তান্তর করা হইবে: তবে শর্ত থাকে যে,…