১৭৷ (১) কোটা নির্ধারণ এবং ভোট গণনাকালে কোন ভগ্নাংশ দেখা দিলে রিটার্ণিং অফিসার উহা অগ্রাহ্য করিবেন৷ (২) ভোট গণনাকালে রিটার্ণিং অফিসার নির্বাচিত ঘোষিত প্রার্থী কিংবা বাদ দেওয়া প্রার্থীর অনুকূলে কোন ব্যালট পেপারে লিপিবদ্ধ পরবর্তী পছন্দ আমলে আনিবেন না৷