১৫৷ (১) ভোট গ্রহণ স্থানে উপস্থিত থাকা ভোটারগণের ভোট দেওয়া সমাপ্ত হইলে, রিটার্ণিং অফিসার উপস্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা প্রস্তাবক বা সমর্থকদের সম্মুখে ব্যালট বাক্সগুলি খুলিয়া উহা হইতে সমুদয় ব্যালট পেপার বাহির করিয়া আনিবেন৷ (২) রিটার্ণিং অফিসার উপ-ধারা (১) এর অধীন বাহির করা ব্যালট পেপারগুলি রাজনৈতিক দল বা জোটওয়ারী পৃথক করিবেন এবং- (ক) অতঃপর রাজনৈতিক দল বা জোটওয়ারী সকল ব্যালট পেপার পৃথক পৃথকভাবে গণনা করিবেন এবং উহাদের সংখ্যা পৃথক পৃথক বিবরণীতে লিপিবদ্ধ করিবেন; (খ) অতঃপর প্রতিটি রাজনৈতিক দল বা জোটের সকল ব্যালট পেপার পরীক্ষা-নিরীক্ষাক্রমে বৈধ ব্যালট পেপারগুলিকে উপ-ধারা (৩) ও (৪) এর অধীন…