১৪৷ (১) ভোট গ্রহণ শুরু হইবার জন্য নির্ধারিত সময়ের পূর্বে, রিটার্ণিং অফিসার ভোট অনুষ্ঠিত হইবার স্থানের কোন দৃশ্যমান জায়গায় প্রতীকসহ রাজনৈতিক দল বা জোটওয়ারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের নামের একটি তালিকা টাঙ্গাইয়া দিবেন৷ (২) রিটার্ণিং অফিসার ভোট গ্রহণ শুরু করিবার পূর্বে ভোট গ্রহণ স্থানে উপস্থিত থাকা প্রার্থীগণ বা তাহাদের প্রস্তাবকগণ কিংবা সমর্থকগণের সম্মুখে প্রথমে নিশ্চিত করিবেন যে, ব্যবহৃতব্য ব্যালট বাক্স বা বাক্সগুলি খালি আছে এবং অতঃপর তিনি ঐগুলিকে সীলগালা করিবেন এবং তাহার টেবিলের উপর রাখিবেন৷ (৩) কোন ভোটার ব্যালট পেপার প্রাপ্ত হইবার পর অবিলম্বে ভোট প্রদানের জন্য সংরক্ষিত স্থানের দিকে যাইবেন…