১২৷ (১) রিটার্ণিং অফিসার ধারা ১১ এর অধীন প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় উত্তীর্ণ হইবার পরবর্তী কার্যদিবসে, প্রত্যেক রাজনৈতিক দল বা জোটওয়ারী প্রার্থীদের একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করিয়া তাহার অফিসের দৃশ্যমান কোন জায়গায় টাঙ্গাইয়া প্রকাশ করিবেন৷ (২) উপ-ধারা (১) এর অধীন প্রস্তুতকৃত কোন রাজনৈতিক দল বা জোটের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের সংখ্যা উক্ত রাজনৈতিক দল বা জোটের অনুকূলে বণ্টনকৃত আসন সংখ্যার সমান বা কম হইলে রিটার্ণিং অফিসার উক্ত প্রার্থীদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করিবেন এবং প্রার্থীদের সংখ্যা উক্ত বণ্টনকৃত আসন সংখ্যার অধিক হইলে উপ-ধারা (৩) এর বিধান…