১০৷ (১) মনোনয়নপত্র বাছাইকালে প্রার্থীগণ, তাহাদের প্রস্তাবক ও সমর্থকগণ হাজির থাকিতে পারিবেন৷ (২) রিটার্ণিং অফিসার উপ-ধারা (১) এ উল্লিখিত ব্যক্তিগণের সম্মুখে মনোনয়নপত্রসমূহ পরীক্ষা করিবেন এবং কোন মনোনয়নপত্রের বিরুদ্ধে আপত্তি উত্থাপিত হইলে উহা নিষ্পত্তি করিবেন৷ (৩) রিটার্ণিং অফিসার, স্বীয় উদ্যোগে বা কোন আপত্তির প্রেক্ষিতে, তত্বিবেচনায় উপযুক্ত সংক্ষিপ্ত তদন্ত পরিচালনা করিতে পারিবেন এবং উক্ত তদন্তে তিনি যদি এই মর্মে সন্তুষ্ট হন যে- (ক) কোন প্রার্থী সদস্য নির্বাচিত হইবার যোগ্য নহেন; (খ) কোন প্রস্তাবক বা সমর্থক সংশ্লিষ্ট মনোনয়নপত্র দস্তখত করিবার যোগ্য নহেন; (গ) কোন প্রার্থীর ক্ষেত্রে এই আইনের কোন…