জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ ( ২০০৪ সনের ৩০ নং আইন ) [৮ ডিসেম্বর, ২০০৪ সংবিধানের ৬৫ অনুচ্ছেদের (৩) দফা এবং চতুর্থ তফসিলের ২৩ অনুচ্ছেদের অধীন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনসমূহ আনুপাতিক হারে বণ্টন এবং বণ্টনকৃত আসনের জন্য নির্বাচন পদ্ধতি নির্ধারণ ও তত্সংশ্লিষ্ট অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে বিধান করিবার লক্ষ্যে প্রণীত আইন৷ যেহেতু সংবিধানের ৬৫ অনুচ্ছেদের (৩) দফা এবং চতুর্থ তফসিলের ২৩ অনুচ্ছেদের অধীন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনসমূহ আনুপাতিক হারে বণ্টন এবং বণ্টনকৃত আসনের জন্য নির্বাচন পদ্ধতি নির্ধারণ ও তত্সংশ্লিষ্ট অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;…