৪। জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ৮ নং আইন), তদ্ধীন প্রণীত বিধিমালা এবং নীতিমালায় যাহা কিছুই থাকুক না কেন, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পীকার তাহার দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে উক্ত আইনের অধীন— (ক) সংসদ সচিবালয় পরিচালনার ক্ষেত্রে স্পীকারের প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য দায়িত্ব ও ক্ষমতা (সংবিধানের অনুচ্ছেদ ৭৪ অনুযায়ী সংসদ কার্য সংক্রান্ত দায়িত্ব ব্যতিত) সংসদ বিষয়ক উপদেষ্টা পালন ও প্রয়োগ করিতে পারিবেন। (খ) সংসদ সচিবালয় কমিশনের দায়িত্ব ও ক্ষমতা অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশন পালন ও প্রয়োগ করিতে পারিবে এবং উক্ত অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশন…