অন্তর্বর্তীকালীন সময়ে জাতীয় সংসদ সচিবালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এবং আনুষঙ্গিক বিষয়ে বিধানকল্পে প্রণীত অধ্যাদেশ যেহেতু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী ৫ আগস্ট, ২০২৪ তারিখে পদত্যাগ করিয়া দেশ ত্যাগ করায় রাষ্ট্রপতি কর্তৃক ৬ আগস্ট, ২০২৪ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ ভাঙ্গিয়া দেওয়া হইয়াছে; এবং যেহেতু জাতীয় সংসদ সচিবালয়ের প্রশাসনিক প্রধান দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পদত্যাগ করিয়াছেন এবং উক্ত পদত্যাগের ফলে পদটি শূন্য হওয়ায় জাতীয় সংসদ ভবনসহ সংসদের সকল প্রকার সম্পত্তি রক্ষণাবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং সচিবালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্য সম্পাদনে আইনি শূন্যতা দেখা দিয়াছে;…